আপনার হোস্টিং অ্যাকাউন্টের cPanel-এ লগইন করার দুটি সহজ উপায় রয়েছে:
পদ্ধতি ১: ড্যাশবোর্ড থেকে (সহজতম উপায়)
১. আমাদের ওয়েবসাইটের Client Area-তে লগইন করুন।
২. Services - My Services-এ যান।
৩. আপনার একটিভ হোস্টিং প্যাকেজের ওপর ক্লিক করুন।
৪. বামপাশের মেনু থেকে Log in to cPanel বাটনে ক্লিক করুন।
পদ্ধতি ২: সরাসরি ইউআরএল (URL) দিয়ে
১. ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন: [yourdomain.com/cpanel](https://yourdomain.com/cpanel) (এখানে yourdomain.com-এর জায়গায় আপনার ডোমেইন নাম লিখুন)।
২. আপনার ইমেইলে পাঠানো cPanel Username এবং Password দিয়ে লগইন করুন।
